
সিমোপা’র ৮৩৩ তম সাহিত্য আসর সম্পন্ন
সিলেট মোবাইল পাঠাগারের ৮৩৩ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৩) সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক প্রভাষক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সাহিত্য আসরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক। পঠিত লেখার উপর আলোচনা করেন ছড়াকার কবির আশরাফ।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ ও গান পরিবেশন করেন, গীতিকার বাহা উদ্দিন বাহার, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি মকসুদ আহমদ লাল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।
![]()









