- - -

ভারতের তেলেঙ্গানায় ৪২ মাওবাদীর আত্মসমর্পণ 

Print News

ভারতের তেলেঙ্গানায় ৪২ মাওবাদীর আত্মসমর্পণ

 

শুক্রবার (১০ এপ্রিল ) ভারতের তেলেঙ্গানায় একসঙ্গে ৪২ জন মাও সদস্য আত্মসমর্পণ করলেন। এদের মধ্যে রয়েছেন মাও শীর্ষ কমান্ডার সোদি কেশালু ওরফে সোদি কেশা। ৪৭ বছরের কেশার অপর নাম সোদি মাল্লা, তিনি নিখিল নামেও পরিচিত। তেলেঙ্গানা ছত্তিশগড় সীমান্ত এলাকায় দায়িত্বে ছিলেন তিনি। কেশা ছিলেন পিপলস লিবারেশন গেরিলা আর্মির এক নম্বর ব্যাটেলিয়নের শেষ কমান্ডার। তাঁর মাথার দাম ছিল ২০ লক্ষ টাকা। এই মাও নেতার আত্মসমর্পণ ছত্তিশগড় ও তেলেঙ্গানা প্রশাসনের জন্য বড় সাফল্য। মাওবাদীরা ৩৬ টি বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ আত্মসমর্পণ করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa