- - -

রায়পুরার হাসিমপুর বাজারে ৩ যুবকের ওপর এসিড নিক্ষেপ

Print News

রায়পুরার হাসিমপুর বাজারে ৩ যুবকের ওপর এসিড নিক্ষেপ

নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন যুবকের ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে একটি স্বর্ণের দোকানের কর্মচারীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিমপুর বাজারে অবস্থিত একটি স্বর্ণের দোকানে তুচ্ছ বিষয় নিয়ে দোকানের কর্মচারীদের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ অনুযায়ী, দোকানের কর্মচারী উদয় ও সৌরভ উত্তেজিত হয়ে যুবকদের মারধর করে এবং পরে তাদের শরীর লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে।

আহত যুবকরা হলেন মোঃ ওবায়দুল্লাহ, সৃজন ও দীপ রায়। এসিডে দগ্ধ হয়ে তারা গুরুতর আহত হন এবং চিৎকার করতে থাকলে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনার পর অভিযুক্ত উদয় ও সৌরভ দোকানে তালা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানায়।

হাসিমপুর বাজারের ব্যবসায়ীরা এ ঘটনাকে ঘৃণ্য ও জঘন্য অপরাধ হিসেবে আখ্যা দিয়ে দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বর্তমানে আহত তিন যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa