- - -

নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশ্লীল আচরণঃ প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম।

Print News

নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশ্লীল আচরণঃ প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম

 

নরসিংদীর একটি বেসরকারি হাসপাতালে গর্ভবতী এক নারীর চিকিৎসা চলাকালীন অপারেশন থিয়েটারে অশ্লীল আচরণের অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম। একই সঙ্গে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বুধবার(৮এপ্রিল) বিকালে সংগঠনটির প্যাডে স্বাক্ষরিত এক বিবৃতিতে সভাপতি মমতাজ আরা বেগম এ প্রতিবাদ জানান।বিবৃতিতে বলা হয়,নরসিংদী জেলা হাসপাতালে গর্ভপাত কালীন চিকিৎসা দিতে গিয়ে অভিযুক্ত চিকিৎসক ডা:আসাদুজ্জামান সুমন অপারেশন থিয়েটারের টেবিলে ঢাকা রোগের সঙ্গে অশুভ ও কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী,এনেস্হশিয়া দেওয়া সময় তিনি এ ধরনের আপওিকর মন্তব্য করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নার্স ও অন্যান্য হাসপাতাল কর্মীরাও।

ঘটনাটিকে “ন্যক্কারজনক” আখ্যা দিয়ে সংগঠনটি জানায়, চিকিৎসার মত সংবেদনশীল পরিবেশ এ ধরনের আচরণ শুধু অনৈতিক নয়,বরং রোগীর মানসিক ও শারীরিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকির। এতে স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে উল্লেখ করা হয়।

আরও বলা হয়,এ ধরনের আচরন রোগের মানসিক নির্যাতনের শামিল এবং কোনভাবে গ্রহণযোগ্য নয়। অবিলম্বে অভিযুক্ত চিকিৎসককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোন চেষ্টা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ও ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa