
কাউখালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
গত ০৬ এপ্রিল রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরী এর নেতৃত্বে থানা পুলিশরে বিশেষ অভিযান পরিচালনা করে কাউখালী বন মামলার (বন ১৬২/০৪) ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামী আবু তাহেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী আবু তাহের প্রকাশ আবুইয়া, পিতা- নুরুল আমিন, সাং- ডলুছড়ি, ইউনিয়ন-বেতবুনিয়া, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
![]()









