- - -

চুনারুঘাটে ঝড়ে গাছ পড়ে বসতঘর ক্ষতিগ্রস্ত, প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

Print News

চুনারুঘাটে ঝড়ে গাছ পড়ে বসতঘর ক্ষতিগ্রস্ত, প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ঝড়ের সময় প্রতিবেশীর গাছ ভেঙে পড়ে মো. শের আলী নামে এক ব্যক্তির বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের উবাহাটা গ্রামের বাসিন্দা মো. শের আলীর প্রতিবেশী মকসুদ তরফদার (৭০), ইকবাল তরফদার (৩২) ও আজাদ তরফদার (৩০)-এর বাড়ির উত্তর পাশে বড় আকারের কয়েকটি রেন্ডি, কড়ই ও মেহগনি গাছ ছিল। এসব গাছের ডালপালা দীর্ঘদিন ধরে শের আলীর বসতঘর ও যাতায়াতের পথে ঝুঁকি সৃষ্টি করছিল।

ভুক্তভোগীর দাবি, এ বিষয়ে তিনি একাধিকবার গাছগুলো ছাঁটাই বা অপসারণের জন্য অনুরোধ জানালেও বিবাদীরা তা আমলে নেয়নি। পরে গত ৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়ায় একটি মেহগনি ও একটি বড় কড়ই গাছ ভেঙে তার বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের বারান্দা ভেঙে যায় এবং মূল ঘরের বিভিন্ন অংশে ফাটল ধরে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর গাছ সরানো ও ক্ষতিপূরণ নিয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা শের আলীকে গালাগালি করে এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও সমাধান হয়নি। পরে তাদের পরামর্শে শের আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa