- - -

মানুষের ভালোবাসার এগিয়ে যেতে চাই : হুমায়রা ঈশিকা

Print News

মানুষের ভালোবাসার এগিয়ে যেতে চাই : হুমায়রা ঈশিকা

 

ঈদের সিনেমা রাক্ষস-এর ‘তুমি ছাড়া’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের গায়িকা হুমায়রা ঈশিকা। গানটির দুটি ভার্সন থাকলেও সলো ও সফট ভার্সনে শোনা গেছে তার কণ্ঠ। সিনেমায় পুরো গানটিই ব্যবহৃত হয়েছে, যা দর্শকদের মাঝে ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল এবং লিখেছেন রবিউল ইসলাম জীবন।

গানটি নিয়ে উচ্ছ্বসিত ঈশিকা বলেন, এই সফট ভার্সনটি তার কাছে বিশেষ। দর্শকদের কাছ থেকে সরাসরি প্রশংসা পাওয়াটা তাকে আরও অনুপ্রাণিত করছে। তিনি জানান, আমি মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই, সিনেপ্লেক্সে গিয়ে অনেকেই গানটির জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে কাজল রেখা সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে যাত্রা শুরু হয় তার। সেখানে ২৪টি গানের মধ্যে ৭টিতে কণ্ঠ দেন তিনি। পাশাপাশি ইমরান মাহমুদুল-এর সঙ্গে ‘পারব না তোমাকে ছাড়তে’ গানটি তার ক্যারিয়ারে বড় টার্নিং পয়েন্ট হয়ে আসে।

ক্ষুদে গানরাজ ২০১৬-এর টপ ৭ ফাইনালিস্ট ছিলেন তিনি। পাশাপাশি ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩’- এ শ্রেষ্ঠ নবাগত শিল্পী এবং ‘বিআইএফএ অ্যাওয়ার্ডস ২০২৪’-এ ‘কাজল রেখা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পীর স্বীকৃতি পান।

পড়াশোনার পাশাপাশি নিয়মিত গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। তার বিশ্বাস, ‘তুমি ছাড়া’ গানটি আলাদাভাবে প্রকাশ পেলে আরও বড় পরিসরে শ্রোতাপ্রিয়তা পাবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa