
চট্টগ্রাম নগরীর খুলশী থানার সেগুনবাগান এলাকায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছে আব্দুর রহমান সুজন (২০)। গতকাল ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এ হত্যাকাণ্ড ঘটে।
সুজনের (২০) বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানান, সন্ধ্যায় সুজনের এক বন্ধু আহত অবস্থায় তাকে হাসপাতালে আনেন। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলশী থানা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। তারা প্রকৃত ঘটনার বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
![]()









