- - -

শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ ১ যুবক গ্রেফতার 

Print News

শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ ১ যুবক গ্রেফতার

 

আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ ১ যুবককে গ্রেফতার করলেন ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ি প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতের নাম এমডি ছোট্ট ওরফে তাহির। ১ নম্বর ওয়ার্ডের রতন লাল বস্তির বাসিন্দা। জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল ) রাতে আগ্নেয়াস্ত্র ডেলিভারি করার জন্য  দার্জিলিং মোড়ের কাছে একটি নির্জন এলাকার পৌঁছায় এমডি ছোট্টু। টহলদারির সময় প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ তাকে দেখতে পায়। সন্দেহের ভিত্তিতে পুলিশ এমডি ছোট্টুকে আটক করে তল্লাশি চালালে তার কোমর থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার হয়। এরপরই গ্রেফতার করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি কাউকে ডেলিভারি দিতে যাচ্ছিল। ধৃতকে শনিবার (৪ এপ্রিল )শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa