- - -

কাটিগড়ায় ট্রেনে থেকে নামার সময় ভয়াবহ দুর্ঘটনায় ১ যুবকের মৃত্যু 

Print News

কাটিগড়ায় ট্রেনে থেকে নামার সময় ভয়াবহ দুর্ঘটনায় ১ যুবকের মৃত্যু

 

আসামের কাছাড় জেলার কাটিগড়ার বিহাড়ায় অঘটন। তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে মৃত্যু ঘটল যুবকের। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় শুক্রবার (৩ এপ্রিল ) সকালে বিহাড়া এলাকায়। মৃত যুবক কাটিগড়ার বিল বরুঙ্গার বাসিন্দা মৃগেন্দ্র সিনহা। জানা যায়, রঙ্গিয়া – শিলচর এক্সপ্রেস ট্রেনে সকাল ৬ টার দিকে ঘটনাটি ঘটে। ট্রেনটি বিহাড়া স্টেশনের কাছাকাছি ধীরে গতিতে চলাকালীন মৃগেন্দ্র  সিনহা দ্রুত নামার চেষ্টা করেন। এসময় তার পা পিছলে যায় এবং তিনি ট্রেনের নিচে পড়ে যান। তাঁর দুই হাত কাটা পড়ে এবং মাথায় আঘাত প্রাপ্ত হন। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa