- - -

ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় দুই ট্রাকের সংঘর্ষে ৭ শ্রমিক নিহত

Print News

ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় দুই ট্রাকের সংঘর্ষে ৭ শ্রমিক নিহত

 

দুই ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ৭ জন শ্রমিকের। বুধবার (১ এপ্রিল ) রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতের মহারাষ্ট্রের জালনা জেলায়। আহত হয়েছেন আরও ৪ জন। স্থানীয় সূত্রে প্রকাশ, এদিন রাতে শ্রমিক বোঝাই একটি ছোট ট্রাক সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছিল। কাদওয়ানচি গ্রামের সন্নিকটে আসতেই পিছন থেকে আচমকা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। এরপরই ছোট ট্রাকটি কয়েক ফুট ছিটকে গিয়ে রাস্তার উপরই উল্টে যায়। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধার কাজে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতরা সবাই শ্রমিক। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রত্যেক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের উপর দিয়ে দ্রুত গতিতে বড় ট্রাকটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ছোট ট্রাকটিকে ধাক্কা মারে। সবদিকে খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে ছোট ট্রাকটির যাত্রীরা ছিটকে গিয়ে রাস্তায় পড়ে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa