
পাঞ্জাবে বিজেপির সদর দপ্তরের সামনে গ্রেনেড হামলা
বুধবার (১ এপ্রিল ) ভারতের পাঞ্জাব রাজ্যের চন্ডিগড় শহরে অবস্থিত পাঞ্জাব বিজেপির সদর দপ্তর। সেক্টর ৩৭ এর সেই অফিসের সামনে গ্রেনেড হামলা চালাল ২ দুস্কৃতী। হ্যান্ড গ্রেনেডটি ছুড়েই পালিয়ে যায় অভিযুক্তরা। এর ফলে ভয়াবহ বিস্ফোরণ হয়। যদিও খোলা জায়গায় ওই বিস্ফোরণ ঘটায় বড় বিপদ ঘটেনি। কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে। এই ঘটনায় অভিযুক্ত ২ দুস্কৃতীকে খুঁজছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, মোটরবাইকে চেপে সেক্টর ৩৭ এর বিজেপি অফিসে এসেছিল ২ দুস্কৃতী। এলাকার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, সেখানে দেখা গেছে, এক দুস্কৃতী বাইক থেকে নেমে একটি গ্রেনেড ছুড়ে পালিয়ে যাচ্ছে। ২ অভিযুক্ত শেষ পর্যন্ত বাইকে চেপেই পালিয়ে যায়। এই ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই তদন্ত শুরু হয়েছে। এদিকে বিস্ফোরণের খবর যায়, চন্ডিগড়ের এসএসপির কাছে। ঘটনাস্থলে ফরেনসিক দল তদন্ত চালায়। বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী দলকে ও জানিয়ে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বারুদ ব্যবহার করে গ্রেনেডটি তৈরি করা হয়েছিল। খলিস্তানপন্থীরা এই হামলা চালিয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
![]()









