- - -

মাহে রবিউল আঊয়ালের আগমনে দাওয়াতে ইসলামির স্বাগত জুলুস

Print News

মাহে রবিউল আঊয়ালের আগমনে দাওয়াতে ইসলামির স্বাগত জুলুস

কুরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী আশিকানে রাসূলের প্রিয় সংগঠন দাওয়াতে ইসলামির উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও ১৪৪৫ হিজরি বছরের পবিত্র রবিঊল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে বন্দর নগরীর দামপাড়া, ওয়াসায় অবস্থিত জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে ১৫ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর হাজারো আশিকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দগণ জুলুস বের হয়। উক্ত স্বাগত জুলুস নগরীর কাজির দেউরি হয়ে জামালখান প্রেস ক্লাবে গিয়ে দোয়া -মোনাজাত এবং মিলাদ-কিয়ামের মাধ্যমে শেষ হয়।
স্বাগত জুলুসে সদারত করেন দাওয়াতে ইসলামির কেন্দ্রীয় কমিটির বহির্বিশ্ব বিষয়ক সম্পাদক মোঃ কামাল আত্তারী, সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরীর নিগরান(সভাপতি) মুহাম্মদ শওকত আলী আত্তারী আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় নিগরান রবিউল হাসান আবেদীন কাদেরী, কেন্দ্রীয় কমিটির এইস আর ডিপার্টমেন্টের নিগরান মোঃ বাহাদুর আত্তারীসহ চট্টগ্রাম মহানগরীর চারটি জোনের নিগরান, থানা নিগরান সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিট থেকে আগত অসংখ্য ধর্ম -প্রাণ মুসলমানবৃন্দ। এছাড়াও চট্টগ্রামসহ বিশ্বের প্রায় দেশে দাওয়াতে ইসলামির ব্যবস্থাপনায় রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে স্বাগত জুলুস বের করা হয় এবং প্রতিবছর ১২ রবিউল আউয়াল উপলক্ষে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ সহ বাংলাদেশ ও বিশ্বের আনাচকানাচে পবিত্র জশনে জুলুস এবং ১২ রবিউল আউয়াল দিবাগত রাতে দাওয়াতে ইসলামির ব্যবস্থাপনায় বিশাল ইজতিমায়ে জিকির ও নাত মাহফিলের আয়োজন করে থাকেন।
উল্লেখ্য, ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল মাসের সোমবার দিবাগত রাতে সমগ্র সৃষ্টির রহমত,আল্লাহ তাআলার প্রিয় মাহবুব, সকল নবীদের নবী,বিশ্ব মানবতার দূত,মহাবিশ্বের শ্রেষ্ঠ রাসূল, সকল সৃষ্টির মুক্তির দিশারি, খাতামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের পবিত্র মক্কা নগরীতে শুভাগমন (জন্মগ্রহণ) করেন। মহান আল্লাহ তায়ালা তার প্রিয় হাবিবের এই আগমনে খুশি উদযাপন করতে পবিত্র কুরআনে নির্দেশ দিয়ে বলেন-কানযুল ঈমান থেকে অনুবাদ : আপনি বলুন- আল্লাহরই অনুগ্রহ ও তারই রহমত আর সেটার উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত। তা তাদের সমস্ত ধন-দৌলত অপেক্ষা উত্তম।
(পারা-১১,সুরা -ইউনুস, আয়াত-৫৮)
তাই সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা ১২ রবিউল আউয়ালে নানান ধর্মীয় আচার অনুষ্ঠান এবং মানবকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দিনটিকে উদযাপন করে থাকেন আর রবিউল আউয়াল মাসকে আনন্দ সহকারে স্বাগত জানিয়ে থাকেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa