- - -

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১০ লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

Print News

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১০ লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের   টেকানগর এলাকার বাক-লংগন   নদীতে মৎস্য সম্পদ রক্ষায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০’ বাস্তবায়নের লক্ষ্যে এক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধবার (০১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর সদর ইউনিয়ন টেকানগর এলাকায় ভ্রাম্যমান আদালত কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই অভিযানে নেতৃত্ব দেন,নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন।
​অভিযান চলাকালে বাক-লংগন নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ২৩০টি রিং জাল এবং ১০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃত এসব অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত জালগুলো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়।
​অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য ও ভূমি অফিসের কর্মচারীসহ পুলিশ প্রশাসনের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করেন। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাহেল আহমেদ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa