- - -

বগুড়ার গাবতলীতে বিদ্যালয়ের অফিস কক্ষে রহস্যজনক অগ্নিকাণ্ড, নাশকতার অভিযোগ

Print News

বগুড়ার গাবতলীতে বিদ্যালয়ের অফিস কক্ষে রহস্যজনক অগ্নিকাণ্ড, নাশকতার অভিযোগ

 

বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নে অবস্থিত বুরুজ আদর্শ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, ঘটনাটি পরিকল্পিত নাশকতা হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনটি বিদ্যালয়ের অফিস কক্ষের ভেতরেই সীমাবদ্ধ ছিল এবং সেখানে সংরক্ষিত গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। ঘটনাস্থলের পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বাইরে থেকে কেউ আগুন দিলে তা প্রথমে কক্ষের বাইরে ছড়িয়ে পড়ার কথা ছিল। কিন্তু এমন কোনো আলামত পাওয়া যায়নি। একইভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনাতেও সাধারণত মিটার বা সংযোগে ক্ষতির চিহ্ন থাকে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে—কিন্তু এ ঘটনায় তেমন কিছু দেখা যায়নি।
তারা আরও জানান, অফিস কক্ষের ভেতরে নির্দিষ্ট স্থানে কাগজপত্র একত্র করে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা পরিকল্পিত কাজের ইঙ্গিত দেয়। এছাড়া দরজা-জানালা বন্ধ থাকা অবস্থায় ভেতরে আগুন লাগার বিষয়টিও রহস্যজনক।
বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত নাইট গার্ডের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ বলছেন, তিনি ঘটনাটি টের পাননি; আবার কেউ দাবি করছেন, ওই রাতে তিনি ছুটিতে ছিলেন।
স্থানীয়দের দাবি, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক। গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হওয়ায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa