- - -

বোদায় ড্রামে ভরে ডিজেল বিক্রির দায়ে ফিলিং ষ্টেশনকে জরিমানা

Print News

বোদায় ড্রামে ভরে ডিজেল বিক্রির দায়ে ফিলিং ষ্টেশনকে জরিমানা

 

পঞ্চগড়ে জেলা প্রশাসনের নির্দেশ আমান্য করে ড্রামে ভরে ডিজেল বিক্রির অভিযোগে বোদা উপজেলার সাবাব ফিলিং স্টেশন কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে জেলার বোদা-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ে সংলগ্ন সাবাব ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।
জানা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে সাবাব ফিলিং ষ্টেশনে বরাদ্দকৃত ডিজেল হতে ৪৪৩ লিটার ডিজেল অন্য জেলায় ড্রামে করে বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনার সত্যতা মেলায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(২) ধারা মোতাবেক ফিলিং ষ্টেশনের ক্যাশিয়ার হুমায়ুনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, বোদা উপজেলার বরাদ্দকৃত তেল অবৈধভাবে ড্রামে করে অন্যত্র বিক্রয় শুধু নিয়মবর্হিভুতই নয় এটি বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরী করে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যহত থাকবে।
এসময় বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa