- - -

নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা

Print News

নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা

 

‎নরসিংদীর শিবপুর দুলালপুর মোড় বাজারে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন ও জেলা এন এস আই অফিসার এবং শিবপুর মডেল থানার পুলিশ এর সমন্বয়ে অদ্য ৩১ মার্চ বেলা ১ টা হতে বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত নরসিংদীর শিবপুর উপজেলা দুলালপুর বাজার এলাকায় কাসেম এন্টারপ্রাইজ নামে একটি দোকানে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রয় এর অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াছমিন এর নেতৃত্বে কাসেম এন্টারপ্রাইজ এর মালিক কাসেমকে অননুমোদিত এবং বিএসটিআই কর্তৃক মূল্য নির্ধারিত না থাকায় এবং গোডাউনে অবৈধভাবে ২০০ লিটার ডিজেল তেল মজুদ করায় ৮০০০/- (আট হাজার) টাকা জরিমানা করা হয়।
‎পরবর্তীতে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর নির্দেশে এবং উপস্থিতিতে সরকারি নির্ধারিত মূল্যে (প্রতি লিটার ১০০ টাকা) উপস্থিত জনসাধারণের কাছে মজুদ কৃত ২০০ লিটার ডিজেল বিক্রি করা হয়। এছাড়াও অদ্য ১ টা ২০ মিনিট সময় দুলালপুর মোড়ে অবস্থিত

IMG 20260331 WA0013 300x225

মোতাহার সুইটস নামক দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী (মিষ্টি ও সিঙ্গারা) তৈরী ও বিক্রি করায় দোকান মালিক’কে ৫০০০টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন সরকারি রায় না মানিলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa