
আসামের যোরহাটে বিস্ফোরণ ঃ মৃত ১, আহত ২
আসামরাজ্যের যোরহাট শহরে শনিবার (২৮ মার্চ ) এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শহরের রাজা মৈদাম নিউ কলোনি এলাকার একটি স্ক্র্যাপ মেটাল ইয়ার্ডে হঠাৎ করেই এই বিস্ফোরণ ঘটে। এর জেরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এই ঘটনায় আরও ২ জন মহিলা গুরুতর আহত হন। তাঁদের তড়িঘড়ি করে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, স্ক্র্যাপ মেটাল ইয়ার্ডে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
![]()









