- - -

বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ, পরিবর্তনের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

Print News

বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ, পরিবর্তনের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীর অসন্তুষ্টির কথা জানিয়ে তা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঐতিহ্যমণ্ডিত পুরোনো কোনো পোশাক ফিরিয়ে আনার বিষয়ে সরকার উচ্চ পর্যায়ে আলোচনা করছে।

একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। তাই আগের ঐতিহ্যবাহী কোনো একটি পোশাক ফিরিয়ে আনার বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।”
তিনি আরও বলেন, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং নতুন প্রজন্মের পুলিশ কর্মকর্তাদের এই বাস্তবতায় দায়িত্ব পালন করতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার ওপর জোর দেন তিনি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পুলিশ কোনো দলের নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করবে—এটাই সরকারের প্রত্যাশা।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই প্রশিক্ষণে মোট ৮০ জন কর্মকর্তা অংশ নেন, যার মধ্যে ৭২ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। উত্তীর্ণদের মধ্যে ৬ জন নারী ও ৬৬ জন পুরুষ ক্যাডার রয়েছেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের আইজিপি এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa