
মহেশপুরে একটি পরিবারের জমি জোর পূর্বক দখল প্রতিবাদ করায় হামলা : জীবন বাঁচাতে সাংবাদিক সম্মেলন
মহেশপুরে একটি পরিবারের উপর হামলা করে জোর পূর্বক জমি দখলের অভিযোগ। জীবন বাঁচাতে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার সকালে উপজেলার বাগাডাঙ্গ গ্রামের নিযাতিত পরিবারের পক্ষে মৃতঃ শুকুর আলী মন্ডলের ছেলে রবিউল ইসলাম, মনজেল হোসেন ও মিজানুরের ছেলে মেহেদী হাসান মহেশপর প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলন করে। মোঃ রবিউল ইসলাম বলেন তার পিতৃক সূত্রে প্রায় ৫০/৬০ বছর ধরে বাগাডাঙ্গা মৌজার ১০২৫ দ/গ ২৫ শতক ১৬৯৩ দাগে ৫৭শতক ও ৭৪ দাগে ৩৬ শতক জমি ভোখদখল করে আসছে আব্দুল আলীম ছেলে। হঠাৎ একই গ্রামের মৃত রমজান আলীর নেতৃত্বে তার ভাই ইব্রাহিম রেজাউল নূরু, হবিবর রহমান হবি। পাচ কড়ির ছেলে মিরাজ,দুঃখের ছেলে ভালো, তুষার, আবুল হোসেনের ছেলে আলম, জাহাঙ্গীর সহ ১৪/১৫জন মিলে ৩৬শতক জমি সম্প্রতি দখল করে। তারা এখন আমাদের হত্যার হুমকি দিচ্ছে,, বাড়ি থেকে তারা বের হতে পারছিনা-তাদের ছেলে মেয়ের লেখা পড়ার বিঘ্ন ঘটছে।
![]()









