
তুষার পাতে অবরুদ্ধ হল শ্রীনগর – লেহ্ জাতীয় সড়ক, জোজিলা গিরিপথে ৭ জনের মৃত্যু
শুক্রবার (২৭ মার্চ ) বিকেলে শ্রীনগর – লেহ্ জাতীয় সড়কে একাধিক তুষার ধসের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। জাতীয় সড়কের অন্তগর্ত জোজিলা গিরিপথে তুষার ধসে চাপা পড়ে একাধিক গাড়ি। এই দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা জম্মুও কাশ্মীরের বিজেপি নেতা জিতেন্দ্র সিংহ। সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার (২৭ মার্চ ) বিকেলে জোজিলা পাজের জিরো পয়েন্ট এবং মিনি মার্গের মধ্যবর্তী অংশে তুষার ধস আঘাত হানে। এতে বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে। ঘটনার খবর পেয়েই সেনা, আধাসেনা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী( এনডিআরএফ) দুর্ঘটনাস্থলে গিয়ে বরফ ও পাথর সরিয়ে উদ্ধারের কাজ শুরু করে। জোজিলা- গিরিপথের পাশাপাশি শ্রীনগর – লেহ্ জাতীয় সড়কের আরও কয়েকটি অংশে ও ভূমি ও তুষার ধস হয়েছে শুক্রবার (২৭ মার্চ ) ঘটনার কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এক্স পোস্টে লিখেছেন, ” জোজিলা পাসে তুষার ধসের অভিঘাতে ৭ জনের মর্মান্তিক মৃত্যু এবং ৫ জনের আহত হওয়ার খবর শুনে আমি মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। “
![]()









