- - -

আশাশুনি সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Print News

আশাশুনি সরকারি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 

নানা কর্মসূচির মধ্য দিয়ে আশাশুনি সরকারি কলেজে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দুপুর ১২:৩০ টায় কলেজ মিলনায়তনে শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আলোচনা সভা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। প্রভাষক শিরিন বাহার যুথী’র সঞ্চালনায় ও প্রভাষক জাকির হোসেন ভুট্টুর পরিকল্পনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক সজল কুমার আঢ্য,শিক্ষক পরিষদ সম্পাদক ছহিল উদ্দিন,ইসলামী শিক্ষা বিভাগীয় প্রধান প্রভাষক রবিউল ইসলাম,কলেজ ছাত্রদল সভাপতি সুমন হোসেন,ইসলামী ছাত্রশিবির কলেজ শাখা সভাপতি অলিউল্লাহ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa