- - -

সাংবাদিক দ্বীন ইসলাম হত্যার প্রতিবাদে রাজপথে সহকারীরা

Print News

সাংবাদিক দ্বীন ইসলাম হত্যার প্রতিবাদে রাজপথে সহকারীরা

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবার অনলাইন নিউজ পোর্টাল “তালাশ ক্রাইম দৃষ্টি”-এর সাংবাদিক দ্বীন ইসলামকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নবীনগর।
সংবাদ প্রকাশের জেরে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দাবি করে দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ১১ ঘটিকায় নবীনগর ডাক বাংলোর সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

নবীনগর উপজেলার সচেতন সমাজ ও সাংবাদিকবৃন্দের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশাজীবী মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা সাংবাদিক দ্বীন ইসলামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং গণমাধ্যমকর্মীদের ওপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa