- - -

মহেশপুরে জোর পুর্বক জমির গম কর্তন করে নেওয়ার অভিযোগ

Print News

মহেশপুরে জোর পুর্বক জমির গম কর্তন করে নেওয়ার অভিযোগ

 

বাগাডাংগা গ্রামে একটি জোতদার পরিবার কতৃক জোর পুর্বক জমির গম কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার মোঃ রবিউল ইসলাম ও মনজেল হোসেন পিতা মৃত শুকুরালী সাং বাগাডাংগা, মহেশপুর, ঝিনাইদহ জানায় তারা পৈতৃক সুত্রে প্রাপ্ত হয়ে এই জমি ভোগ দখল করে আসছে। মহেশপুর উপজেলার বাগাডাংগা মৌজার ৯৫১ খতিয়ানের ১০২৫ দাগে ২৫ শতক জমিতে এবছর তারা গম চাষ করে ছিলো। আজ দুপুরে মৃত মহিউদ্দিনের ছেলেরা ইব্রাহিম, রেজাউল, নূরউদ্দিন, হবিবার সহ ১০/১২ জন জোর পুর্বক গম কেটে নিয়ে যায় । এবিষয়ে থানাকে তারা অবহিত করেছে কিন্তু কোন কাজ হয়নি। এবিষয়ে বিবাদী পক্ষ থেকে মোঃ আব্দুল আলীম জানায় তারা আদালত থেকে প্রাপ্ত হয়েছে এবং দাবী করে গম তারা বুনে ছিলো কিন্তু গ্রামের অনেকেই বলেন গম রবিউল গং বুনে ছিলো। রবিউল আরো বলেন তারা আগে আঃলীগ করতো বর্তমানে একটি দলের ছত্রছায়াই জবরদখল করছে। গত রমজান মাসে তারা আমাকে তারাবি নামাজ পড়ে বাড়ি যাবার পথে হত্যার চেষ্টা করে। মাথায় মেরে গুরুতর জখম করে প্রায় ১৫/২০ টি সেলাই দেওয়া হয়। এখন তারা আমার সহ পরিবারের লোক জনকে হত্যার হুমকি দিচ্ছে। কেউ স্বাভাবিক চলাফেরা করতে পারছেনা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa