- - -

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি থেকে হরমুজ প্রণালী খোলা নিয়ে আলোচনা মোদী – ট্রাম্পের

Print News

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি থেকে হরমুজ প্রণালী খোলা নিয়ে আলোচনা মোদী – ট্রাম্পের

ইরান যুদ্ধ শুরুর পর প্রথম বার, ফোনালাপ সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎপর্যপূর্ণ বিষয়টি হল, ফোন করেছিলেন খোদ ট্রাম্প। মঙ্গলবার (২৪ মার্চ ) সন্ধ্যায় (ভারতীয় সময় ) প্রথমে সমাজমাধ্যমে পোস্ট করে এই তথ্য জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। পরে মোদীও এই বিষয়টি জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। আলোচনায় উঠে এসেছে মূলত পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রসঙ্গ। একই সঙ্গে হরমুজ প্রণালী খোলার বিষয় নিয়ে ও আলোচনা হয়েছে মোদী- ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ফোনালাপ নিয়ে মোদী এক্স পোস্টে জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। তিনি লেখেন, যত দ্রুত সম্ভব উত্তেজনা হ্রাস এবং শান্তি স্থাপনের পক্ষে ভারত। হরমুজ প্রণালী নিরাপদ এবং উন্মুক্ত রাখা বিশ্বের সকলের জন্য অপরিহার্য। ওই অঞ্চলে শান্তি ফেরাতে ভবিষ্যতে ২ জনের মধ্যে যোগাযোগ থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa