- - -

ভারতের গুজরাটে ভন্ড বাবাজি গ্রেফতার 

Print News

ভারতের গুজরাটে ভন্ড বাবাজি গ্রেফতার

 

জাল টাকার কারবারি, নকল আয়ুর্বেদিক ওষুধ বিক্রি, তোলাবাজি, নাবালিকাকে অর্ধনগ্ন করে ভিডিওর মতো চাঞ্চল্যকর অভিযোগ ভারতের গুজরাটের সুরাট জেলার এক স্বঘোষিত ধর্ম গুরুর বিরুদ্ধে। রীতিমতো শিষ্য- শিষ্যা নিয়ে বড়সড় আশ্রম খুলে বসেছিলেন অভিযুক্ত প্রদীপ জটাঙ্গিয়া। তিনি এলাকায় প্রদীপ গুরুজি নামেই পরিচিত। গত ১৬ মার্চ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, সুরাত জেলার কামরেজ তালুকের ধোরাম পর্দি গ্রামের রয়েছে প্রদীপ গুরুজির ” শ্রী সত্য যোগ ফাউন্ডেশন “। অভিযোগ, এই আশ্রমই ছিল নানাবিধ অবৈধ কাজের ঘাঁটি। এখান থেকে সম্প্রতি ৫০০ টাকার ৪০ হাজার জাল নোট বাজেয়াপ্ত করে প্রশাসন। তদন্তকারীদের দাবি, ধৰ্মীয় বিশ্বাস ও অলৌকিক আয়ুর্বেদিক ঔষধের নামে মানুষের সঙ্গে প্রতারণা করতেন প্রদীপ গুরুজি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সন্তানহীনা দম্পতিদের সাহায্যের অজুহাতে বিপুল পরিমান অর্থ আদায় করতেন, নকল ঔষধের ব্যবসার পাশাপাশি আপত্তিকর ভিডিও ফাঁস করা, হুমকি দিয়ে অর্থ আদায়ের ও অভিযোগ উঠেছে। পুলিশের বক্তব্য, কুকর্ম যাতে প্রকাশ্য না আসে তার জন্য উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল আশ্রমটি। ধর্ম গুরুর অনুমতি ছাড়া কেউ ভিতরে প্রবেশ করতে পারতেন না। তদন্তে জানা গেছে, স্বঘোষিত গুরু সন্তানহীন তরুণীদের গর্ভাধারণের জন্য ১৫- ১৮ হাজার টাকা করে নিতেন। ” অলৌকিক আয়ুর্বেদিক ঔষধের” প্রতিশ্রুতি দিয়ে তাঁদের প্রলুব্ধ করতেন। বাস্তবে তাঁদের নকল ও নিম্নমানের ঔষুধ দিতেন। সম্প্রতি ভন্ড গুরুর আরেক কীর্তি সামনে আসে। ” সুষুম্না নাড়ি” বিষয়ক জ্ঞান প্রদানের অজুহাতে যোগ গুরুর নির্দেশে প্রকাশ্যে একজন নাবালিকাকে অর্ধনগ্ন করা হয়। অভিযোগ, আশ্রমের ভিতরেই চলে এই কুকীর্তি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa