
পটিয়ার শান্তিরহাটে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করলেন প্রশাসন : অবৈধ দখলদার উচ্ছেদের পরও ঘাপটি দিয়ে আছে মোতোয়ালির দাবি
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন শান্তিরহাটে হাজি
মোহাম্মদ এয়াকুব সওদাগর ওয়াকফ এস্টেটের সম্পত্তি চট্টগ্রাম জেলা প্রশাসক উদ্ধার করে ওয়াকফ প্রশাসক কর্তৃক (ইসি নম্বর – ১৭৯৫২) এর স্মারকমূলে সম্পত্তির অবৈধ দখলদারকে উচ্ছেদ পূর্বক প্রকৃত মোতোয়াল্লীকে বুঝিয়ে দেওয়া হয়। গত ১৬ আগষ্ট বুধবার সকালে পটিয়া উপজেলার শান্তিরহাটে মোহাম্মদ এয়াকুব সওদাগর ওয়াকফ এস্টেট অবৈধভাবে দখলে থাকা সম্পত্তি চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক, বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের স্মারক নম্বর ৬৮ তারিখ ০৯ ডিসেম্বর ২০২১ আর এম শাখার স্মারক নম্বর ১১৪২ তারিখ: ১ আগষ্ট ২০২৩ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় প্রতীক দত্ত ৮ আগষ্ট স্বাক্ষরসংবলিত প্রজ্ঞাপনের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদের সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছাড়াও এলাকার বহু লোক উপস্থিত ছিলেন। স্থানীয়ভাবে জানা যায়, দখলদারগণ ১৯৯৭ সাল থেকে ওয়াকফ সম্পত্তি জোরপূর্বক দখল করে অবৈধ স্থাপন তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিল। যার মধ্যে রেষ্টুরেন্ট, ফলের দোকান, টেলিকমসহ বিভিন্ন দোকান পাট ছিল। হাজি এয়াকুব সওদাগর বিশাল ভূসম্পত্তির অধিকারী ছিলেন। তিনি জীবদ্দশায় তার পিতা আচু মিয়া সওদাগরের নামে প্রতিষ্ঠিত এবাদতখানা ও হেফজখানা প্রতিষ্ঠা করেন।
৭৯১ আর এস দাগ ২১৩৮ বি এস সৃজিত খতিয়ান নম্বর ১৪১.১৩৬০ ও ২১৬১ বি এস দাগ নম্বর ১৬৪৩ পরিমান : ২০ শতক। যা ওয়াকফ ইসি নং ১৭৯৫২, পরিচালনার জন্য ফি-ছাবিলিল্লাহ ওয়াকফ দলিল করে মোহাম্মদ এয়াকুব সওদাগর ওয়াকফ এস্টেট, পটিয়া চট্টগ্রাম নামে নিবন্ধিত।
এদিকে বর্তমান ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লি মোহাম্মদ আলমগীর জানান, সরকার জায়গা উদ্ধার করে দিলেও অবৈধ দখলদাররা আবারও জায়গাটি দখলে নিতে নানা ষড়যন্ত্র করছে। আমরা বলতে গেলে এসব অবৈধ দখলদারদের কাছে নিরুপায়। সরকার আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। তিনি আরও বলেন, পুলিশ একটু আরও আন্তরিক সহযোগিতা করলে অপরাধীরা দখল করার সাহস পাবে না।
এ বিষয় নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্ত বলেন, আমরা সরকারি নির্দেশনা মোতাবেক আইন অনুযায়ী এস্টেটের মোতোয়াল্লিকে জায়গা অবৈধ দখলূারদের থেকে উদ্ধার করে বুঝিয়ে দিয়েছি। এখন যদি অবৈধ দখলদার আবারও জায়গাটি দখলে নিতে চেষ্টা করলে তারা আইনের আশ্রয় নেবে। এখন অবৈধভাবে কারো জায়গা দখল করার কোন সুযোগ নেই।
![]()









