- - -

জতুগৃহ ওড়িশার কটকের হাসপাতাল ! মাঝরাতের আগুনে মৃত অন্তত ১০ রোগী

Print News

জতুগৃহ ওড়িশার কটকের হাসপাতাল ! মাঝরাতের আগুনে মৃত অন্তত ১০ রোগী

 

মাঝরাতে হাসপাতাল নিমেষেই পরিণত হল জতুগৃহে। ভারতের ওড়িশার কটকের নামী হাসপাতালের আইসিইউতে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ রোগীর। উদ্ধার কাজ করতে গিয়ে আগুনে ঝলসে গিয়েছেন ১১ জন স্বাস্থ্যকর্মী ও। ঘটনার ভয়াবহতা বুঝে ভোর হতেই সেখানে ছুটে যান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে হতাহতদের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। এতে বড়বিপদে শোকপ্রকাশ করেছেন তিনি আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ওড়িশা সরকার। পাশাপাশি মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাত তখন ২টা ৩০ মিনিট পেরিয়েছে। আচমকা দাউদাউ আগুন জ্বলে ওঠে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউতে। রাতের ঘুম ভেঙে ছুটোছুটি শুরু হয়ে যায়। রাতের ঘুম নিমেষে বিভাষিকায় বদলে যায়। যুদ্ধকালীন তৎপরতায় আইসিইউ থেকে রোগীদের স্থানান্তরিত করার কাজ শুরু হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তা সত্ত্বেও আইসিইউতে ৭ জন রোগী প্রাণ হারান। বাকি ৩ জন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। উদ্ধারে নেমে অগ্নিশিখায় আহত হয়েছেন স্বাস্থ্য কর্মীরা ও। সোমবার (১৬ মার্চ ) ভোর হতেই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। আগুনে ক্ষতিগ্রস্ত আইসিইউর ট্রমা কেয়ার সেন্টারের পরিস্থিতি দেখার পাশাপাশি আহত রোগীদের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা সহ সবরকম সাহায্যের আশ্বাস দেন। মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন তিনি। কীভাবে এতবড় হাসপাতালের আইসিইউতে এভাবে আগুন লাগল, তার জন্য বিচার বিভাগীয় তদন্তের কথা জানি�

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa