
উত্তরপ্রদেশের নয়ডায় মিটার তৈরি কারখানায় বিধ্বংসী আগুন, দগ্ধ অন্তত ২৬
বৃহস্পতিবার (১২ মার্চ ) সকালে ভয়াবহ অগ্নিকান্ডের সাক্ষী থাকল ভারতের উত্তরপ্রদেশের নয়ডা। এদিন সকালে সেক্টর ৪ এলাকার একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় আচমকাই আগুন লাগে। এই ঘটনায় অন্তত ২৬ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সময় কারখানার ভেতরে প্রায় ২৪০ জন কর্মী কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটে থাকতে পায়। তবে কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় দমকলের ৩০টি ইঞ্জিন এবং একটি বিশেষ উদ্ধারকারী দল। কারখানার ভিতরে আটকে পড়া কর্মীদের জীবন বাঁচাতে জানলার কাচ ভেঙে উদ্ধার কাজ শুরু করেন দমকল কর্মীরা আর কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
![]()









