- - -

হরমুজ পণ্যবাহী জাহাজে হামলায় মৃত ২ ভারতীয়, নিখোঁজ ১

Print News

হরমুজ পণ্যবাহী জাহাজে হামলায় মৃত ২ ভারতীয়, নিখোঁজ ১

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় ২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আরও এক ভারতীয় নিখোঁজ। বুধবার (১১ মার্চ ) সন্ধ্যায় এক বিবৃতিতে জানাল ভারতের বিদেশমন্ত্রক। হরমুজ প্রণালী দিয়ে ভারতে আসছিল ” ময়ুরী নারী” নামের পণ্যবাহী জাহাজ। সেটিতে ছিল থাইল্যান্ডের পতাকা। সূত্রে খবর, ওই জাহাজটি গুজরাট উপকূলের দিকে বহু অতি প্রয়োজনীয় পণ্য নিয়ে আসছিল। সে সময় আচমকা সেটির উপর হামলা হয়। তবে কারা হামলা চালিয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। ২ ভারতীয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে। তিনি বলেন, হতাহতের খবর পাওয়া গিয়েছে। আমাদের ২ জন ভারতীয় নাগরিককে  আমরা হারিয়েছি এবং ১ জন নিখোঁজ। এই ঘটনা ঘটে যখন তাঁরা একটি বাণিজ্যিক জাহাজে করে যাচ্ছিলেন। আচমকা আক্রমণের শিকার হন। বিদেশমন্ত্রক নিশ্চিত করেছে, যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে আহত বেশ কয়েকজন  ভারতীয়ের চিকিৎসা চলছে। দুবাইতে আহত ১জন ভারতীয় নাগরিক বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস।
উল্লেখ, হরমুজে ২ নাগরিকের মৃত্যুর পরে যুদ্ধে মোট মৃত ভারতীয় সংখ্যা হল ৫

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa