- - -

মিরপুর বন্ধুসভার ইফতার মাহফিল

Print News

মিরপুর বন্ধুসভার ইফতার মাহফিল

 

রাজধানী ঢাকা সামাজিক সংগঠন মিরপুর বন্ধুসভার উদ্যোগে বন্ধুদের নিয়ে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরে এ ইফতারের আয়োজন করা হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা অপূর্ব বড়ুয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর বন্ধুসভার সভাপতি সাজু আহম্মেদ, সহ-সভাপতি মো. আল-আমিন, সাধারণ সম্পাদক স্বদেশ বিশ্বাস, অর্থ সম্পাদক নাজমুল আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার শাহাদাত, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সালেহ্ নূর সাহাফ, বন্ধু তানিয়া হক, মনির হোসাইন, মাহি বিন মিজান, সানিম আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সাধারণ সম্পাদক স্বদেশ বিশ্বাস এর সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন উপদেষ্টা অপূর্ব বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি মো. আল-আমিন ও শুভেচ্ছা বক্তব্য দেন প্রচার সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার শাহাদাত। এছাড়াও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বন্ধু তানিয়া হক। সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন সভাপতি সাজু আহম্মেদ।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারী বন্ধুরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সহায়তা করে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa