
মধ্যপ্রদেশে বাড়িতে ঢুকে নব্বই বছরের বৃদ্ধাকে গণধর্ষণ
নব্বই বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠল ৪ জনের বিরুদ্ধে। ঘটনাটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার। পুলিশ জানিয়েছে, বৃদ্ধা বাড়িতে একাই থাকেন। পাশের গ্রামে তাঁর কন্যা থাকেন। বৃহস্পতিবার (৫ মার্চ ) গভীর রাতে ৪ জন মুখ ডেকে তাঁর বাড়িতে জোর করে ঢোকেন। তারপর বৃদ্ধাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুক্রবার (৬ মার্চ ) সকালে বৃদ্ধা তাঁর কন্যাকে ঘটনাটি জানান। তারপরই তাঁর কন্যা বৃদ্ধার মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। ৪ অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বৃদ্ধার চিকিৎসা চলছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। খান্ডোয়ার পুলিশ সুপার মনোজ রাই জানিয়েছেন, ৪ দুস্কৃতীর বিরুদ্ধে তল্লাশি শুরু হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। দুস্কৃতীদের বিরুদ্ধে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে।
![]()









