- - -

শিলচর – কালাইন সড়কে অভিযানে হেরোইন উদ্ধার, গ্রেফতার ৫

Print News

শিলচর – কালাইন সড়কে অভিযানে হেরোইন উদ্ধার, গ্রেফতার ৫

 

আসামরাজ্যের কাছাড় জেলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। শনিবার (৭ মার্চ ) গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ ও আসাম রাইফেলস যৌথভাবে শিলচর – কালাইন সড়কে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালীন ২টি গাড়ি আটক করা হয়। আটককৃত গাড়িগুলির নম্বর এএফ ০১ ডিআর ৭০২৭ ( হুন্ডাই ক্রেটা) এবং এএস ২৯৯৩৩৫ (বোলেরো ) গাড়ি ২টির তল্লাশি চালিয়ে মোট ৪৮টি সাবান কেইসে লুকিয়ে রাখা সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মোট ওজন প্রায় ৫০৮ গ্রাম বলে জানা গেছে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বাজেয়াপ্ত করা সামগ্রীর মধ্যে রয়েছে ৪৮টি সাবানের কেইসে রাখা হেরোইন, ২টি গাড়ি ও ৬টি মোবাইল ফোন। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩•২ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিক খতিয়ে দেখতে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa