- - -

অগ্নিগর্ভ মালদার মানিকচক, রং খেলা নিয়ে বচসায় গুলি রেশন ডিলারের ছেলের, গণপিটুনিতে মৃত্যু বাবার

Print News

অগ্নিগর্ভ মালদার মানিকচক, রং খেলা নিয়ে বচসায় গুলি রেশন ডিলারের ছেলের, গণপিটুনিতে মৃত্যু বাবার

 

হোলির রাতে ভয়াবহ ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের মালদার মানিকচক থানার মথুরাপুর কাহার পাড়ায়। সামান্য বচসাকে কেন্দ্র করে চলল গুলি। গুলিতে আহত এক নাবালকসহ ৪ জন। পাল্টা উত্তেজিত জনতার গণপিটুনিতে মৃত্যু হল গুলি চালানোর  ঘটনায় য়ুক্ত কিশোরের বাবার। বুধবার (৪ মার্চ ) রাত ৯টায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদহের মথুরাপুর কাহার পাড়ায়। জানা যায়, এদিন ওই এলাকার অল্প বয়সি ছেলেদের মধ্যে বচসা বাঁধে। সেই বচসাব জেরে সমীর গুপ্ত নামে এক রেশন ডিলারের ১৭ বছরের ছেলেই গুলি চালায় বলে অভিযোগ।্ওই বন্দুকটি তাঁর বাবার। লাইসেন্স প্রাপ্ত বন্দুক  থেকেই গুলি চালানো হয় বলেই অভিযোগ। সেই গুলিতে ১০ বছরের এক নাবালক সহ  মোট ৪ জন গ্রামবাসী আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, এই ঘটনার  প্রতিবাদে উত্তেজিত জনতা সমীর গুপ্তের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেই খবর। এসময় সমীর গুপ্তকে গণপিটুনি দেওয়া হয়। যার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সমীর গুপ্তর মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার বিশেষ পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa