- - -

পশ্চিমবঙ্গের গোঘাটে ভয়াবহ দুর্ঘটনায় ২ জন নিহত

Print News

পশ্চিমবঙ্গের গোঘাটে ভয়াবহ দুর্ঘটনায় ২ জন নিহত

 

মঙ্গলবার (৩ মার্চ ) দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা পশ্চিমবঙ্গের হুগলির গোঘাটে। মৃত ২, আহত কমপক্ষে ১২। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। মৃত ২ যুবকের নাম শ্রীমন্ত রায় (২৬)ও হেমন্ত ভুঁই (২৭)। তাঁদের প্রত্যেকেরই বাড়ি গোঘাটের সাওড়া এলাকায়। জানা গেছে, মঙ্গলবার (৩ মার্চ ) পিকআপ ভ্যান করে একদল যাত্রী পশ্চিম মেহিদীপুরের তাতারপুর থেকে চাঁচড় উৎসব দেখে বাড়ি ফিরছিলেন। গোঘাটের হাজিপুরের কামারপুকুরের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে  তাতেই এই বিপত্তি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও টহলে থাকা পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি কামারপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক শ্রীমন্ত রায় ও হেমন্ত ভুঁইকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের চিকিৎসার জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। কিভাবে এই দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa