- - -

নেপালে সাধারণ নির্বাচনের জন্য ভারত – নেপাল সীমান্ত বন্ধ 

Print News

নেপালে সাধারণ নির্বাচনের জন্য ভারত – নেপাল সীমান্ত বন্ধ

 

আগামী ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচনের জন্য ৩ মার্চ থেকে বন্ধ হল ভারত- নেপাল সীমান্ত। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির খড়িবাড়ির পানিট্যাংকির সীমান্ত ৭২ ঘন্টার জন্য বন্ধ করা হয়েছে। জানা গেছে, বন্ধের জেরে দুই দেশের নাগরিকদের মধ্যে যাতায়াত ও ব্যবসা পুরোপুরি বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স সার্ভিস খোলা রাখা হয়েছে। আগামী ৬ মার্চ সকাল থেকে স্বাভাবিক হবে সীমান্ত। পানিট্যাংকি সীমান্ত বানিজ্য মূলত নেপালের নাগরিকদের ওপর নির্ভরশীল থাকায় ব্যবসার ওপরেও প্রভাব পড়বে। পানিট্যাংকি ব্যবসায়ী সমিতি সম্পাদক দীপক চক্রবর্তী জানান, ব্যবসার ক্ষতি হবে তবে অন্যবারের তুলনায় তা কম। নেপালের নির্বাচন ও সরকার গঠনে তাকিয়ে সীমান্তের ব্যবসায়ীরা। এদিন সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের নাগরিকরা সীমান্তে আটকে পড়েন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa