- - -

মুঙ্গিয়াকামী রেলস্টেশন থেকে গাঁজা সহ ২ যুবক আটক

Print News

মুঙ্গিয়াকামী রেলস্টেশন থেকে গাঁজা সহ ২ যুবক আটক

 

ত্রিপুরারাজ্যের মুঙ্গিয়াকামী রেলস্টেশন চত্বরে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রী সেজে ট্রেন যোগে গাঁজা পাচারের চেষ্টা করছিল ওই ২ যুবক। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ২মার্চ ) সকাল থেকে রেলস্টেশন এলাকায় জোরদার নজরদারি চলছিল। এ সময় সন্দেহজনক আচরণের ভিত্তিতে ২ যাত্রীকে আটক করে তাদের ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধৃতদের নাম মধু কুমার ও সন্তোষ কুমার। ২ জনেই বিহাররাজ্যের বাসিন্দা। মুঙ্গিয়াকামী থানার ওসি সনেষ দেববর্মা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজা বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার পরপরই ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa