
হাইওয়ে সিলেট রিজিয়ন পুলিশ সুপার নির্দেশনায় ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস আটক করে খাঁটি হাতা হাইওয়ে থানা পুলিশ
হাইওয়ে সিলেট রিজিয়ন আওতাধীন বি-বাড়িয়া জেলার সরাইল এলাকায় খাঁটি হাতা হাইওয়ে থানা পুলিশ ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস আটক করে । খাঁটি হাতা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায় , হাইওয়ে সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম গোপন সংবাদ পেয়ে এবং তার নির্দেশনায় সোমবার (২ মার্চ) ভোর রাত ৪ টা দিকে খাঁটি হাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে থানার এটি এসআই শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্স কে নিয়ে বি-বাড়িয়া জেলা সদর বিশ্বরোড এলাকায় বিশেষ চেক পোস্ট বসানো হয়। এসময় আশুগঞ্জগামী একটি মাইক্রোবাস ঢাকা মেট্রো – চ – ১১ – ৫৮৩৮ সন্দেহ জনক চালককে সিগনাল দিলে চালক পুলিশের সিগনাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তখন তার পেছনে গাড়িটি ধাওয়া করলে সড়কের অজ্ঞাত নামক স্থানে মাইক্রোবাস গাড়িটি ফেলে ড্রাইভার ( চালক) পালিয়ে যায় । পরবর্তী সময় জনসম্মুখে মাইক্রোবাস গাড়ির ভেতর পুলিশ তল্লাশি করে বড় প্যাকেট মোড়ানো ১০৮ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায় । বিষয়টি নিশ্চিত করেছেন বি-বাড়িয়া সরাইল এলাকার খাঁটি হাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম । তিনি বলেন , খাঁটি হাতা হাইওয়ে থানা স্থাপন হওয়ার পর থেকে এই প্রথম পরিচালিত মাদক বিরোধী অভিযানে সবচেয়ে বড় অভিযান হয়েছে । এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে ।
![]()









