- - -

বাবা ছেলে আটক

Print News

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া হাজি আশরাফ আলী সড়কে মো. হোসেন মান্নাকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মামলার প্রধান আসামি বাবা জসিম উদ্দিন ও মামলার ৩ নম্বর আসামি তার ছেলে মোহাম্মদ রাহাত।
গ্রেফতার জসিম উদ্দিন নগরের সরাইপাড়া ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি ও ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।
গতকাল ১২ সেপ্টেম্বর বিকেলে বাবা ও ছেলেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক।
গ্রেফতার জসিম উদ্দিন নগরের সরাইপাড়া ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি ও ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।
তিনি বলেন, পাহাড়তলী থানার মো.হোসেন মান্না হত্যা মামলার আসামি জসিম উদ্দিন এবং তার ছেলে মোহাম্মদ রাহাতকে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পাহাড়তলী থানায়
প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
১০ সেপ্টেম্বর দুপুরে নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া হাজি আশরাফ আলী সড়কে মান্নাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। মান্না ওই এলাকার বাসিন্দা।
তিনি নগরের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa