- - -

ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিইউবিটি ইইই ক্লাব

Print News

ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিইউবিটি ইইই ক্লাব

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে বিইউবিটি তে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় এবং ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন ক্লাবের সদস্যদের অংশগ্রহণে র‍্যালিটি শুরু হয়। র‍্যালি শেষে ক্যাম্পাসের শহীদ মিনারে ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিইউবিটি ইইই ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত সকলে মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিইউবিটি ইইই ক্লাব এর সভাপতি মোহাম্মদ শাহরিয়ার শাহাদাত, যুগ্ন-সাধারণ সম্পাদক দীপন মাঝি, প্রচার সম্পাদক মোঃ তানভীন আহাম্মেদ এবং কারিগরি শাখার আতিক সাজ্জাদ।

বিইউবিটি ইইই ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহরিয়ার শাহাদাত বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও আত্মমর্যাদার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Loading

Facebook
Twitter
LinkedIn