- - -

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত নব-গঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন

Print News

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
নব-গঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন

অদ্য ১৮ জানুয়ারি দুপুর ১২টায় এনায়েত বাজারস্থ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির জরুরি কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন-এর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, সহ সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, শাহানেওয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক, আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন, সহ-সম্পাদক আবু জাফর, আজিজুদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব প্রমুখ। সভায় ধন্যাবাদ জ্ঞাপনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ইফতার মাহফিল ও নবনির্বাচিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। সাথে সাথে চট্টগ্রাম বিভাগের নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদ ও চট্টগ্রাম থেকে বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্যবৃন্দকে, শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। মন্ত্রী পরিষদের মধ্যে- বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ইসমাইল জবিউল্লাহ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও চট্টগ্রাম মহানগর থেকে সংসদ সদস্যদের মধ্যে- আলহাজ্ব এরশাদ উল্লাহ, আলহাজ্ব আবু সুফিয়ান, সাঈদ আল নোমান তূর্য সহ নবনির্বাচিত সকল সংসদ সদস্য দেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সভাপতি তার বক্তব্য বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আগামী দেশ গঠনের লক্ষ্যে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ভবিষ্যতে যেন আর কোন ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে। সেজন্য অতীতের ন্যায় শ্রমিক জনতা সার্বক্ষণিক সজাগ দৃষ্ঠিতে থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa