- - -

ভোলার চরফ্যাশনে যুবলীগ নেতা আবদুর রহিমকে কুপিয়ে হত্যা।

Print News

ভোলার চরফ্যাশনে যুবলীগ নেতা আবদুর রহিমকে কুপিয়ে হত্যা

 

ভোলার চরফ্যাশনে যুবলীগ নেতা আবদুর রহিম (৪৫) শনিবার রাত আনুমানিক ১০টার দিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
নিহত আবদুর রহিম রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ছিলেন। স্থানীয়দের দাবি, তিনি ভোলা-৪ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়নের অনুসারীদের হাতে নিহত হয়েছেন।
তবে বিএনপির স্থানীয় নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে আবদুর রহিমের দুটি খাসি জোর করে জবাই করে খাওয়ার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করলে প্রথমে তার ছেলেকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে শনিবার রাতে চা পান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ জানায়, খাসি জবাই ও মাদক কেনাবেচা কেন্দ্রিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa