- - -

শিবপুর সৃষ্টিগড় বাসস্ট্যান্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে

Print News

শিবপুর সৃষ্টিগড় বাসস্ট্যান্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিত ঝুলে রইলেন এক ব্যক্তি।

 

নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে মনে করে কাজ করতে গিয়ে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এতে তিনি বিদ্যুতের খুঁটিতে ঝুলে পড়েন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সৃষ্টিগড় বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ প্রবাহ চালু থাকায় ওই ব্যক্তি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তেই তিনি খুঁটিতে আটকে ঝুলে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

উল্লেখ্য, এর কয়েকদিন আগেও ইটাখোলা এলাকায় একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। এলাকাবাসীর দাবি, বৈদ্যুতিক লাইনে কাজের আগে সঠিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa