
সাতক্ষীরার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের এস এস সি ২০২৬এর বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের এসএসসি ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মোহাম্মদ রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারি প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা। এছাড়া উপস্থিত ও বক্তব্য রাখেন শিক্ষক বলাই কৃষ্ণ মন্ডল, রবিউল ইসলাম, পবিত্র কুমার নন্দী,ছাত্রদের মধ্যে বিদায়ী ছাএ আব্দুল্লাহ আল আমিন,মনোয়ার হোসেন প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মনিষ কুমার বৈদ্য । বক্তারা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন।উল্লেখ্য বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে২০২৬ সালে এসএসসি পরীক্ষায় মোট ৫৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন।
![]()









