
বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের উদ্যোগে
ফ্রী চিকিৎসা ও পানীয় জল সেবা কার্যক্রম অনুষ্ঠিত
মানবতার সেবায় বাগীশিক। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) সীতাকুণ্ড উপজেলা সংসদ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সার্বিক তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী তীর্থ স্থান সীতাকুণ্ডে শিব চতুর্দশী তীর্থ মেলা উপলক্ষে আগত ভক্তবৃন্দের মাঝে ফ্রী চিকিৎসা ও পানীয় জল সেবা কার্যক্রম ১৫ ফেব্রুয়ারি রবিবার সকালে শুভ উদ্ভোদন করেন সীতাকুণ্ড রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ।
এসময় উপস্থিত ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন শ্রী বাসু চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মাষ্টার শ্রী শিবু কুমার দাশ বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা বিষ্ণু চরণ দাশ, সভাপতি অমর কান্তি শীল, সাবেক সভাপতি প্রভাষ বণিক, ভগীরথ দাশ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ।
![]()









