- - -

পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়ালেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান

Print News

গত ২৭ জুলাই সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় রেললাইন পার হওয়ার সময় পুলিশের গাড়িতে ট্রেনের আঘাতে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।

আজ মঙ্গলবার ১২ সেপ্টেম্বর, ২০২৩ জেলা পুলিশ সুপার কার্যালয়ে ৪ লক্ষ টাকার নগদ চেক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে চট্টগ্রামের পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ বিপিএম-এর হাতে তুলে দেন সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।

নিহত ও আহত পুলিশ সদস্যদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে পুলিশ সুপার একে অভুতপূর্ব ও অনুপ্রেরণা দায়ক হিসেবে অভিহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ. এন. এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন এবং লায়ন মোহাম্মদ ইমরানের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সারতাজ ইমরান।

লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, পুলিশ সদস্যরা রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আমাদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় জানবাজি রেখে কাজ করে যান। দায়িত্ব পালনরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় তাঁরা নির্মমভাবে আহত-নিহত হয়েছেন। সীতাকুণ্ডের সন্তান ও বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশরত্ন শেখ হাসিনার রাজনীতিক কর্মী হিসেবে আমরা বসে থাকতে পারি না। তিনি বলেন, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে মানুষের মাঝে মানবতার ফেরিওয়ালা হয়ে এভাবে কাজ করে সকল শিল্পপতিরা এগিয়ে আসলে এই দেশ কখনো পিছিয়ে যাবেনা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa