- - -

মহারাষ্ট্রের রাজনীতিতে বিতর্ক ! কংগ্রেস নেতার জিভ কাটলে ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা 

Print News

মহারাষ্ট্রের রাজনীতিতে বিতর্ক ! কংগ্রেস নেতার জিভ কাটলে ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা

 

ভারতের মহারাষ্ট্রের রাজনীতিতে ফের নতুন বিতর্কের ঝড়। ছত্রপতি শিবাজী মহারাজের সঙ্গে টিপু সুলতানের তুলনা করার অভিযোগে আইনি প্যাঁচে পড়লেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা হর্ষবর্ধন সাপকাল। তাঁর মন্তব্যের জেরে পুনে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে। সাপকালের এই মন্তব্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, বিজেপি কর্মীরা সাপকালের জিভ কেটে আনার জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। পুনে শহরের বিজেপি সভাপতি ধীরাজ ঘাটে অভিযোগ করেন, শিবাজী মহারাজকে হিন্দুরা ঈশ্বরের আসনে বসান। সেখানে টিপু সুলতানের সঙ্গে তাঁর তুলনা কোটি কোটি মানুষের ধৰ্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ১৯৬(১), ১৯৬(২), ৩৫২ এবং ৩৫৬(২) ধারায় মামলা রুজু করেছে। আহিল্যনগরে শিবাজী মেমোরিয়ালের সামনে বিজেপি কর্মীরা।”জুতো পেটা, প্রতিবাদ বা স্ত্ত্য প্রোটেস্ট, করেন। সেখানেই এক বিজেপি নেতা ঘোষণা করেন্, যে ব্যক্তি  হর্ষবর্ধন সাপকালের জিভ

কেটে আনবে, তাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। বিজেপি নেতৃত্বের দাবি, এই ধরনের মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa