- - -

বঙ্গবন্ধুর সমাধিতে হিরো আলম

Print News

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক পদে যোগ দিয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছেন।
আজ ১২ সেপ্টেম্বর সকালে একটি মিনিবাসে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতাদের সঙ্গে ঢাকা থেকে টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে রওনা দেন হিরো আলম। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন।
সাইফুর রহমান ছোটন বলেন, ‘আমার হাতে ফুল দিয়ে বাংলার নতুন প্রজন্মের সন্তান হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক পদে যোগ দিয়েছেন।
তাকে নিয়ে আমরা জাতির পিতার পবিত্র সমাধি সৌধের উদ্দেশে রওনা হচ্ছি। সেখানে বঙ্গবন্ধুর সমাধি জিয়ারত করবো, নামাজ পড়বো এবং ফুলেল শ্রদ্ধা জানাবো।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমাকে অনেকেই প্রশ্ন করছেন, এটাকে লীগ বলছেন আপনারা। আমরা বলছি, এটি একটি সংগঠন। এই বিষয়টা ক্লিয়ার করছি। প্রজন্মলীগ কোনও রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন।’
হিরো আলম ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ভোট শেষ হওয়ার আগমুহূর্তে এবং তারও আগে প্রচারণা চালাতে গিয়ে তিনি হামলার শিকার হন। তখন হিরো আলম অভিযোগ করেছিলেন, আওয়ামী লীগের লোকজন হামলা করেছে। তবে তা অস্বীকার করেন আওয়ামী লীগের নেতারা।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa