- - -

কি ভাবছেন পটিয়ার নতুন অভিভাবক মো: এনামুল হক

Print News

কি ভাবছেন পটিয়ার নতুন অভিভাবক মো: এনামুল হক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের ১১৩ টি ভোটকেন্দ্রের সব কটিতেই সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়ে এক অনন্য রেকর্ড গড়েছেন বিএনপি’র মো: এনামুল হক এনাম।
ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে মো: এনামুল হক এনাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৮০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী এয়ার মোহাম্মদ পেয়ারু মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭৭৭ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফরিদুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ২০ হাজার ৯৪২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। ১ লাখ ৫ হাজার ৩০৩ ভোটের বিশাল ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন তিনি। ইসলামী ফ্রন্ট ও জামায়াতের প্রার্থীরা তাঁদের নিজেদের ভোটকেন্দ্রেও জয়লাভ করতে পারেননি। নির্বাচনে অংশ নেওয়া ৮ প্রার্থীর মধ্যে বিজয়ী এনামুল হক এনাম এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী এয়ার মোহাম্মদ পেয়ারু ছাড়া বাকি ৬ জনই তাঁদের জামানত হারিয়েছেন। জামানত হারানোদের এই তালিকায় রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীও।বিপুল ভোটে বিজয়ের পর নব নির্বাচিত সাংসদ জনাব মো: এনামুল হক এখন অভিনন্দনের জোয়ারে ভাসছেন । দীর্ঘ ২০ বছর পর পটিয়াবাসী বিএনপি’র একজন নতুন সাংসদ পেল । স্বাভাবিক ভাবেই নতুন অভিভাবকের দিকে পটিয়ার মানুষ তাকিয়ে আছে কি ভাবছেন তিনি পটিয়াকে নিয়ে ।

পটিয়া’ পৌর এলাকার বাসিন্দা রাজনীতিবিদ মো: তৌহিদুল ইসলাম বলেন ,মো: এনামুল হক আপদমস্তক একজন কর্মীবান্দ্ধব,চৌকষ রাজনীতিবিদ ,জন দরদী , সমাজ কর্মী । তৃণমুল থেকে উঠে আসা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব । দীর্ঘ ২৫ বছরের ও বেশী সময় ধরে পটিয়া ও দক্ষিন চট্টগ্রামে বিএনপির রাজনীতি করছেন । তিনি জিয়ার আদর্শের পরিক্ষীত সৈনিক ।তিনি মানুষের জন্য রাজনীতি করেন । গণ মানুষের এই নেতা সংসদ সদস্য তথা পটিয়ার অভিভাবক নির্বচিত হওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর কাছে মানুষের প্রত্যাশাও অনেক ।তবে আমার দৃড় বিশ্বাস তিনি মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন ।

জয় লাভের পর জনাব মো: এনামুল হক বলেন , আমি পটিয়াকে সন্ত্রাস,চাঁদাবাজি ,মাদক , বেকারমুক্ত করে যুব সমাজের কাছে একটা নতুন পটিয়া উপহার দিতে চাই ।যুবসমাজ বিজ্ঞান ,প্রযুক্তির সাথে বেড়ে উঠবে । তারাঁ লেখাপড়া করবে , বড় হয়ে বিভিন্ন পেশার সর্বোচ্চ আসনে আসীন হবে ,এক এক জন উদ্যেক্তা হবে । কিন্তু বাজীগর যেন না হয় । যেহেতু আমি দীর্ঘ দিন ধরে মাঠে কাজ করছি সেহেতু আমি জানি কোথায় কি কি করতে হবে । সড়ক ,সেতু , মসজিদ ,মন্দির ,শিক্ষা প্রতিষ্ঠান ,খেলার মাঠ সহ অবকাঠামোগত সংস্কার ,নির্মাণ যেখানে যা করা দরখার সবই করব । আমি হিংসা নয় সহমর্মিতা , সন্ত্রাস নয় শান্তিতে বিশ্বাসী একজন মানুষ । আমি যেন আজীবন পটিয়াবাসীর সেবা করতে পারি সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa