- - -

স্বামী স্ত্রী আটক

Print News

দিনাজপুরের নবাবগঞ্জে সমাজসেবা অফিসের কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভিযুক্তরা হলেন: উপজেলার শাল্টিমুরাদপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে হাবিবুর রহমান (৩৪) ও তার স্ত্রী নাহিদা আফরোজ (২৫)।
অভিযুক্তরা উপজেলার বিভিন্ন গ্রামে নিজেদের সমাজসেবা অফিসের কর্মচারী পরিচয় দিয়ে প্রতিবন্ধী কার্ড, বয়স্ক-বিধবা ভাতা, গর্ভবতী ও মাতৃত্ব কালীন ভাতা, টিসিবি কার্ড করিয়ে দেওয়ার কথা বলে গ্রামের সহজ সরল লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে জানা গেছে।
এ ঘটনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঐ দুই অভিযুক্তদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেছেন।
নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম বলেন, গতকাল রবিবার সন্ধ্যায় প্রতারক স্বামী-স্ত্রী উপজেলার দাউদপুর এলাকায় হাসিনা বেগম নামক এক নারীর কাছ থেকে ভাতা করিয়ে দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা প্রতারণা কথা স্বীকার করে। পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানের থানায় সংবাদ দিলে থানা পুলিশ তাদেরকে আটক করে। এ ঘটনায় আজ সোমবার থানায় একটি প্রতারণার মামলা হয়েছে এবং প্রতারকদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী বলেন, সর্তকতামূলক প্রচারণা করার পরেও ঐ অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কৌশলে নিজেদের পরিচয় গোপন করে সমাজসেবা অফিসের কর্মচারীর ভুয়া পরিচয় দিয়ে প্রতিবন্ধী কার্ড, বয়স্ক- বিধবা ভাতা, গর্ভবতী ও মাতৃত্ব কালীন ভাতা, টিসিবি কার্ড করিয়ে দেয়ার কথা বলে গ্রামের সহজ সরল লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। এ বিষয়ে তিনি বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa